হোম > বাণিজ্য > অর্থনীতি

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৈঠক করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

রাষ্ট্রদূত জানান, বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই “আমদানি নীতি আদেশ ২০২৬”-এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য প্রেরণ করা হবে।

বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকনমিক কাউন্সিলর মি. এরিক গীলান এ সময় উপস্থিত ছিলেন।

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা

বন্ড সুবিধার আড়ালে ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফের কমল স্বর্ণের দাম

আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আমদানির ডলারের দর বেড়ে ১২৫ টাকা