হোম > বাণিজ্য > অর্থনীতি

আগামী বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ—এই তিন সংকটে আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। এর ওপর সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সব মিলিয়ে বাজেট প্রণয়নে সরকারের ওপর চাপ বাড়ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার এমন বাজেট প্রণয়ন করতে চায় যেখানে রাজস্ব আহরণ বাড়বে, একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়। আগামী বাজেট সামনে রেখে দিকনির্দেশনা দিতে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডে যান তিনি।

তিনি আরো বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে লক্ষ্য করেই বাজেট প্রণয়ন করা হবে। উন্নয়ন এগিয়ে নিতে ইশতেহার অনুযায়ী সম্পদের জোগান নিশ্চিত করতে হবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাড়তি ব্যয় এবং জ্বালানি আমদানিতে দ্বিগুণ খরচ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে।

অর্থমন্ত্রী বলেন, সরকার টাকা ছাপাতে চায় না এবং ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে যেতে চায়।

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

গুদামের সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’

‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে তার স্বামী গুম ছিলেন’

‘ম্যাডাম আর ক্লাসে আসবেন না’-কেঁদে কেঁদে বিদায় দিল শিক্ষার্থীরা

বিচ্ছিন্ন গুমের ঘটনার বিচার হবে ফৌজদারি আদালতে, আইসিটিতে নয়

তিন জেলায় নতুন পুলিশ সুপার

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিমান ভাড়া আরো কমানোর চিন্তা-ভাবনা চলছে: বিমানমন্ত্রী

২৯ দিনে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স