হোম > বাণিজ্য > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। গত ৪ মার্চ তাকে এই পদে পদোন্নতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে তিনি পরিচালক পদে কর্মরত ছিলেন। ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

এরপর দীর্ঘ চাকরিজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন এন্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি থাইল্যান্ডের Asian Institute of Technology থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির Frankfurt School of Finance and Management ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দাপ্তরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কে বিভিন্ন পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশ নেন। ২০২১ সালে বাংলাদেশ ব্যাংকের এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক।

হিমবাহধসের পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত

ভারত সফরে না এবং সাউথব্লকের অস্বস্তি

আগামী দিনের নেতৃত্ব তৈরিতে রাজনীতি প্রশিক্ষণ

পিংক বাস কোনো সমাধান নয়

সেনাবাহিনী রাষ্ট্রের শক্তি, প্রশাসনের বিকল্প নয়

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুট, আতঙ্কে কৃষক

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

কেন স্পিকারের কাছে শেল্টার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী