হোম > বাণিজ্য > অর্থনীতি

ইডিএফ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

অর্থনৈতিক রিপোর্টার

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)-এর মহাসচিব মো. আলমগীর। বৈঠকে সংগঠনের অন্যান্য ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

মো. আলমগীর বলেন, রপ্তানিকারকদের সহায়তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত ইডিএফ তহবিল একসময় ৭ বিলিয়ন ডলার থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে। গভর্নর এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে ধাপে ধাপে তহবিল বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখা জরুরি। একই সঙ্গে তা পর্যায়ক্রমে এক অঙ্কে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর ওপর জোর দিয়ে বলা হয়, সরকারি খাতে ঋণ বৃদ্ধির চাপ কমিয়ে উৎপাদনমুখী খাতে অর্থায়ন নিশ্চিত করতে হবে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইডিএফ ফান্ড বাড়ানোর জন্য বলা হয়েছে। গভর্নর এটার সঙ্গে একমত হয়েছে। আইএমএফের কারণে এটা কমানো হয়েছে। আমরা আড়াই বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার উন্নতি করার বলছি। পরবর্তী তা ৮ বিলিয়ন করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, তিন মাস কেউ ঋণ পরিশোধ করতে না পারলে তাকে খেলাপি করা হয়। সেটা বাড়িয়ে ৬ মাস করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এক প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য প্রতিষ্ঠান খেলাপি হয়ে যায় সেটা বন্ধ করতে বলেছি। এছাড়া ঋণ পুনঃতফসিল দেওয়ার পর সময় ৪ থেকে ৫ বছর দেওয়া তা বৃদ্ধি করে ১০ বছর করার দাবি জানানো হয়েছে।

এছাড়ক জ্বালানি ব্যয় কমাতে সোলারসহ গ্রীণ এনার্জিতে বিনিয়োগ বাড়ানোর জন্য স্বল্প সুদের গ্রীণ ফাইন্যান্সিং সুবিধা চালুর সুপারিশ করে এফবিসিসিআই।

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

পেঁয়াজ উৎপাদন হোঁচট খাওয়ার শঙ্কা

বন্ড সুবিধার আড়ালে ২৭০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফের কমল স্বর্ণের দাম

আর্থিক সেবার বাইরে ৩৫ শতাংশ মানুষ

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আমদানির ডলারের দর বেড়ে ১২৫ টাকা