হোম > বাণিজ্য > বাজার বিশ্লেষণ

আবারও কমলো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে পুনরায় মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এই নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দামে পতন ঘটায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

সংশোধিত দামে ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায়।

এর আগে, ২৯ এপ্রিলও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা থেকে বর্তমান দামে আরও হ্রাস করা হয়েছে। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে, যা বাজারের অস্থিরতারই ইঙ্গিত দেয়।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

এআরবি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সংসার চালাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১০ শলাকার সিগারেটের প্যাকেট: সর্বনিম্নস্তরে ৬৫ ও সর্বোচ্চস্তরে ২১০ টাকার নতুন খুচরা মূল্য

স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের

বাজারে সরবরাহ চেইনে বিশাল ঘাটতি, দুই দিন ধরে পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, বেড়েছে আটা ডিম মাছের দাম

আরো কমলো স্বর্ণ ও রৌপ্যের দাম