হোম > রাজধানী

দেশনেত্রী খালেদা জিয়ার সুন্থতা কামনায় দোয়া মাহফিল

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ। রোববার রাজধানীর বাংলাবাজারে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার পাশাপাশি তার পূর্ববর্তী কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক রোগের পারস্পরিক জটিলতায় চিকিৎসা ব্যবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও চিকিৎসাবিষয়ক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

বক্তারা আরও বলেন, তারেক রহমান শারীরিকভাবে মায়ের পাশে থাকতে না পারলেও মানসিকভাবে প্রতিটি মুহূর্তে তিনি মায়ের সঙ্গেই আছেন। চিকিৎসার অগ্রগতি ও প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে তিনি সরাসরি যুক্ত আছেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মো. ফরিদ উদ্দিন, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, মো. আকতার হোসেন, সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাঈদ বারী, সভাপতি, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, আলমগীর সিকদার লোটন, সাবেক নির্বাচিত সভাপতি, বাপুস, মো, জহির দীপ্তি, সাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ, কাজী জহুরুল ইসলাম বুলবুল, সাবেক সহসভাপতি, বাপুস ও সহসভাপতি, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি, ইকবাল হোসেন সানু, সভাপতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, মো. মনিরুল হক, সহসভাপতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ, এস. এম. মহির উদ্দিন কলি, সহসাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি, মো, হেলাল উদ্দিন, হাসি প্রকাশনী, জাহাঙ্গীর আলম, তৃণলতা প্রকাশনী, আ হ ন ম শরীফুল হক শাহজী, শাহজী প্রকাশনী, জামাল উদ্দিন আহমেদ, দি রয়েল পাবলিশার্স, মোরশেদ আলম হৃদয়, বাবুই প্রকাশনী, সাইফুল্লাহ বিন কাসেম, নূর কাসেম পাবলিশার্স এবং আহমেদ ফারুক, প্রিয়মুখ প্রকাশনী।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ