হোম > রাজধানী

পুরান ঢাকায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে পুরান ঢাকার ওই কারখানায় আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে একে একে চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-১) মো. এনামুল হক জানান, জুতার কারখানাটি একটি চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন