হোম > রাজধানী

হলে নেটওয়ার্কের দাবিতে‎ মধ্যরাতে বিক্ষোভ জবি ছাত্রীদের

প্রতিনিধি, জবি

দীর্ঘদিন যাবৎ হলে নেটওয়ার্ক সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী হলের শিক্ষার্থীরা।

গতকাল রাত ১১টার দিকে স্লোগান দিতে দিতে হল থেকে ক্যাম্পাস অভিমুখে রওনা হন তারা। এরপর তারা ক্যাম্পাসে এসে ভিসি ভবনের সামনে এসে কিছুক্ষণ অবস্থান করে আবার হলে ফিরে যান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ইন্টারনেট নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাস উপলক্ষে ৯ মার্চ থেকে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, বর্তমান ইন্টারনেট নেটওয়ার্ক দুর্বলতায় অনলাইনে ক্লাস করা অসম্ভব করে তুলবে।

‎১৬ তলা হলটিতে কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল। ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন।

‎শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

‎১৮তম ব্যাচের শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী অংঙখ্রা বলেন, "হলে কার্যকর ওয়াই-ফাই না থাকায় আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল।"

‎ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ঐশী বলেন, "নেটওয়ার্ক সমস্যা আমাদের জন্য বড় বাধা। পড়াশোনার জন্য অনেক তথ্য অনলাইনে খুঁজতে হয়, যা এই দুর্বল নেটওয়ার্কে সম্ভব নয়। দ্রুত নেটওয়ার্ক উন্নত করা প্রয়োজন।"

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, "আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা বলেছি, তবে এখনো কোনো আপডেট পাইনি। ছাত্রীদের বলবো কিছু দিন ধৈর্য ধরতে।"

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি