হোম > রাজধানী

হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার

হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্য আটক। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ। আটককৃতরা হলেন— মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হায়েস গাড়িতে করে আসা ১৮-২০ জনের একটি ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে খিলক্ষেত থানার একটি টিম ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৩টা ১০ মিনিটে ঢাকা অভিমুখী ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্ট থেকে একটি হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্য শুক্কুর আলী ও আহাদকে আটক করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে আটককৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত হায়েস গাড়িটি রূপগঞ্জ থানা এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে শনাক্ত করে। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আটককৃতদের ও উদ্ধারকৃত গাড়ীটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন