হোম > রাজধানী

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, রূপচর্চার নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বিমানবন্দর টিম এই অভিযান পরিচালনা করে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার ব্ল্যাক লেবেল মদ।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় শ্রীলঙ্কান এয়ারলাইনসের ‘ইউএল১৮৯’ (কলম্বো-ঢাকা) ফ্লাইটে আসা পাঁচজন যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।

তল্লাশিতে মোহাম্মদ রুবেল নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম; আবদুল্লাহ আল মোবারকের কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি গৌরী ক্রিম; খোরশেদ আলমের কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট; মোসাম্মৎ রাবেয়া বেগমের কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি গৌরী ক্রিম এবং মো. গোলাপ নামের অপর যাত্রীর কাছ থেকে ৯ কার্টন সিগারেট জব্দ করা হয়।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার ‘এআই২১৮৩’ (মুম্বাই-ঢাকা) ফ্লাইটে আসা মোবারক হোসেন নামে আরেক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, কাস্টমস আইন অনুযায়ী আটক করা পণ্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে এ ধরনের নজরদারি ও গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়তের মহাসম্মেলন

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

চার্চ থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

মিরপুর সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত ৩

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক