হোম > রাজধানী

রাজধানীতে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো: আল-আমিন (৩৮) এবং তার দুই সহযোগী রাজিব হোসেন (৩৮) ও জুয়েল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শুক্রবার র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে আল-আমিনকে এবং দেওয়নবাড়ি এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রামে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এর আগে আল-আমিনকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও সে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সন্ত্রাসী ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়িঘর চিহ্নিত করে ডাকাতি, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত