হোম > রাজধানী

চার্চ থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ওই দিন ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘণ্টাটি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করা হয়।

ওসি বলেন, পুলিশের অভিযানের মুখে চোর বা চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।

তিনি বলেন, চুরির আগে গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আব্দুল হালিম বলেন, উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

মিরপুর সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত ৩

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক

কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, ঢাকায় শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা

কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকতায় উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান

ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নেতৃত্বে মুফতি বশিরুল্লাহ-আব্দুল কাইয়ুম