হোম > রাজধানী

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। সেকান্দার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রাজধানীর রামপুরা ওলনবাজার এলাকায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাহজাহানপুরের ভাঙারি গলিতে তার দুটি অটোরিকশা ছিল।

আমির আলীর দাবি, সোমবার রাত প্রায় ১১টার দিকে শান্তিবাগের ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, তার শালা হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, হামলাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও সেকান্দার তাদের মাদক কার্যক্রমে বাধা দিয়েছিলেন। সেই বিরোধের জেরে তারা সেকান্দারকে খুঁজছিল এবং সুযোগ পেয়ে তার ওপর হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে