হোম > রাজধানী

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাড়িতে বেড়াতে এসে ফজলে রাব্বি সুমন (২৬) নামের এক যুবক বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার দুপুরে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের বোন তানিয়া আক্তার জানান, সুমন পরিবার নিয়ে সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় থাকে। বেলা ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে পরিবারসহ তার বাসায় বেড়াতে আসে।

তিনি বলেন, আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। তখন সুমন বাইরে ঘুরতে বের হয়। কিছু সময় পর খবর পাই, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে স্থানীয় বখাটে মুন্না নামের এক যুবক সুমনকে দেখে প্রথমে তার কাছে টাকা চায়, পরে তার কাছে থাকা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় শিকদার মেডিকেল, পরে বেলা ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত সুমন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পথিয়া গ্রামের রিকশাচালক বশির আহমেদের ছেলে।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি