হোম > রাজধানী

কেরানীগঞ্জে পরকীয়ার বলি গৃহবধূ, প্রেমিক আটক

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় প্রেমিকের ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর প্রেমিক মো. ইমাম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে আটটায় দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. ইমাম হোসেন ভোলার চরফ্যাশন জেলার শশিভূষণ থানার মো. কামালের ছেলে। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ ভাড়া বাসায় থাকতেন।

নিহত সীমা আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। বর্তমানে স্বামী আক্তার হোসেনের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর ছোট মসজিদ সেতু টাওয়ার থাকতেন ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: খায়রুল আলম জানান, মো. ইমাম হোসেনের সঙ্গে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল সীমা আক্তারের।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে সম্পর্কের সূত্র ধরে সীমা আক্তার প্রেমিক ইমাম হোসেনের ভাড়া বাসায় দেখা করতে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন সীমা আক্তারকে ঘরে থাকা দা বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে এবং সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তারের মৃত্যু হয়।

লাশ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

অপরদিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামে এক জুতা ব্যবসায়ী আহত হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় । আহত ব্যবসায়ী কায়সার বংশালের আলু বাজার পুকুরপাড় এলাকার আবু সায়েমের ছেলে। মঙ্গলবার রাত ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।আহত ব্যবসায়ীর বাবা আবু সায়েম জানান, আমার ছেলে জুতার ব্যবসা করে। সন্ধ্যার পর রিকশায় করে বনগ্রামের দিলিপ মাঠ এলাকায় দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে । এ সময় আমার ছেলের সাথে ব্যবসার ৭০ হাজার টাকা ছিল। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের ঘাড়ে, দুই হাতে, পিঠে ও বাম পায়ে গুরুতর জখম করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ওই ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণে কারণে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি