হোম > রাজধানী

ঢাবি, বুয়েট ও ঢামেক এলাকায় ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিষ্কার-পরিচ্ছন্ন চালায়।

পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে আনন্দবাজার মোড় হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানে কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ১৩০০ জন কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্যবৃন্দ ও ক্যাম্পাসসমূহের পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসের জমে থাকা ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এসময় ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, জ্ঞানচর্চার অন্যতম প্রধান তিনটি প্রাণকেন্দ্র-ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সমন্বিত ভাবে কাজ করবে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক, বুয়েট ও ডিএমসি প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক