হোম > রাজধানী

মালয়েশীয় হাইকমিশনারের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজশাহী ব্যুরো

ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার ঢাকাস্থ মালেয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদবিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক এ সময় উপস্থিত ছিলেন। হাইকমিশন অফিসে এবি পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান দূতাবাসের সহকারী মিজ ওনি।

হাইকমিশনার মোহম্মদ উসমান এবি পার্টি নেতৃবৃন্দের নিকট থেকে গবেষণা ভিত্তিক নীতি প্রণয়ন ও সমস্যা সমাধানের রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে বিস্তারিত অবগত হন।

জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টিসহ তরুণদের ভূমিকা, মালয়েশীয় জোটবদ্ধ নির্বাচনী সংস্কৃতি ও প্রক্রিয়ার সাথে বাংলাদেশের সামনের নির্বাচনী হালচাল ইত্যাদি নানা তুলনামূলক বিষয় আলোচনায় স্থান পায়।

এবি পার্টি মালয়েশীয় সরকারকে বাংলাদেশের শ্রম বাজার খোলার বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য হাইকমিশনারের মাধ্যমে অনুরোধ করেন।

মোহাম্মদ ওসমান এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তাছাড়া শিক্ষাবৃত্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল ট্যুরিজম, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে উভয় পক্ষ কথা বলেন। এবি পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মোহাম্মদ আসজুয়ান।

এমএস

নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে অর্থ আত্মসাৎ

পাঁচ বছর পালিয়ে থেকেও রক্ষা হয়নি অপহরণ মামলার আসামির

কদমতলীতে কিশোরীর আত্মহত্যা

ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারের দেওয়া উচিত: ডা. একে আজাদ

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কারাবন্দি স্বামীর কান্নার শব্দ শুনিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিলো প্রতারক

মোহাম্মদপুরে লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা, ৭২ ঘণ্টায় দ্বিতীয় খুন

ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক নূর

ডিবি পুলিশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

চলন্ত গাড়িতে ছিনতাই, দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার