হোম > রাজধানী

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন সামাজিক সংগঠন ‘এমসিজে ক্লাব লিমিটেড’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ক্লাবের নিবন্ধনপ্রক্রিয়াসহ অন্যান্য আইনি আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন।

বৈঠকে অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান। ১৩ সদস্যের এই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন—জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া এবং শাহেদ আলম।

দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই ক্লাবের সদস্য হতে পারবেন। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে সাধারণ সদস্যপদ দেওয়া হবে।

সম্প্রতি ক্লাবটি ‘অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস’ (আরজেএসসি) থেকে নিবন্ধন সম্পন্ন করেছে। এর মাধ্যমেই একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হলো।

শুক্রবারের বৈঠকে কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান ও সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপ-কমিটিও গঠন করা হয়।

ক্লাব পরিচালকরা জানান, আগামী দিনে ক্লাবটি তার সদস্য ও করপোরেট ইন্ডাস্ট্রির মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধিসহ সদস্য ও তাদের পরিবারের চিত্তবিনোদনের জন্য নানা কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করবে।

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র: জামায়াত এমপি

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী