হোম > রাজধানী

মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম আবু রায়হান ইভান (২২)। তিনি শান্তিনগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। আহত শিক্ষার্থীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। বিকেলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, ইভান মালিবাগ মোড় এলাকায় একটি বিকাশের দোকান থেকে ৪৫ হাজার টাকা তুলে কলেজে ফিরছিলেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা রাস্তায় তাঁর গতি রোধ করে। এ সময় তারা ইভানের বুকে, পেটে ও হাতে ছুরিকাঘাত করে তাঁর মোবাইল ফোন ও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী আবু রায়হান ইভান জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২