হোম > রাজধানী

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। এর মধ্যে মতিঝিলে ব্লক রেইড পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), যাদের সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। অন্যদিকে যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে।

সোমবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান

মতিঝিলে ডিবির অভিযান

রাজধানীর পল্টনে অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ মার্চ) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নিয়ন্ত্রণ টিম পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়াম-সংলগ্ন এরশাদ রোড এলাকায় এই ব্লক রেইড অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাদৎ (১৮), মো. রবিন (১৮), হেলাল (৩৯), হেলাল (৩৫), মো. শহিদুল ইসলাম (১৯), মো. জুয়েল (২৭), হৃদয় (২৭), বাদশা (২৮), মো. জসিম সর্দার (২৮), মো. আরিফ (৩৫), মো. ফরহাদ (৩৫), শেখ শহিদুল ইসলাম নাদিম (৩৭), জামাল (৩৬), ইসমাইল (৩২) ও মো. বাবুল বাশার (৩৫)।

পরে তাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে দুজনকে ২০ দিনের এবং ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। অপর দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগরে বিশেষ অভিযান

অপরদিকে রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যাত্রাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জাকির হোসেন মামুন (৪২), মো. শুক্কুর আলী (২৭), মিজানুল হক অন্তর (২৫), শাফিন মো. প্রীতুল (২৪), রিপন (১৯), মো. শওকত হোসেন (১৮), শুভ (২২), মো. সোহাগ (৩০), মো. রনি (২৫) ও সজীব (২৭)।

অন্যদিকে ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রোববার দিবাগতরাত শ্যামপুর থানাধীন আইজি গেইট সংলগ্ন মেহেন্দীবাড়ী ফার্নিচার গলি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মজনু মিয়া (৪০), মোঃ আনোয়ার হোসেন (৫০), মোঃ রুবেল ব্যাপারী (৩৮), মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (২৮), মোঃ সাহাব উদ্দিন (৪০), মোঃ এনামুল ওরফে পাগলা (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৫১), মোঃ মহিউদ্দিন মিয়া (৪৫), মোঃ জুয়েল মিয়া (৪১), মোঃ সামসুল হক (৬৮), মোঃ আরিফুল ইসলাম (৪১), মোঃ দেলোয়ার হোসেন (৪৯), মোঃ ওসমান (৩০), মোঃ সেলিম (৪৫), লিটন গুহো (৩৬), সঞ্জীবন দে (৩৮), মোঃ এরশাদ (৫০), হারুন হাওলাদার (৪৮) ও মোঃ রিয়াজ উদ্দিন (৫৮)। এ সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদক সেবনের উপকরণ ও নগদ ২০,৩০৬ টাকা উদ্ধার করা হয়।

রূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রূপনগর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সোহেল রানা (২০), মোঃ সোহেল (৩০), মোঃ মোস্তফা মোল্লা (৬০), মহব্বত আলী (২৮), সা'আদ আলিমুল ইসলাম (২৬), মোঃ জাবেদ মিয়া (৩৮), মোঃ সোহেল মিয়া (৪০), বিক্রম বর্মন (২৬), মোঃ নাঈম হোসেন (২৪), মোঃ আলিফ মিয়া (২০) ও মো. সাজ্জাদ হোসেন (২৪)।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

উত্তরায় রিকশাচালক-পুলিশ সংঘর্ষ, শপিং কমপ্লেক্সে ভাঙচুর

নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার

প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, আটক ১

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজউকের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য অর্ধেক কমে যাবে: ড. হেলাল উদ্দিন

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির ঈদ জামাত