হোম > রাজধানী

রাজধানীতে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানী ও ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে ধানমন্ডি লেকের পানসি রেস্তোরাঁর পেছন থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৩ বছর।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, উদ্ধারকৃত লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ