হোম > রাজধানী

লাখও রোজাদারের পাশে মাস্তুল

স্টাফ রিপোর্টার

রমজান মাসজুড়ে অসহায় পাঁচ লাখ রোজাদারকে ইফতার করাবে মাস্তুল ফাউন্ডেশন। একই সঙ্গে নিম্ন আয়ের ৫০ হাজার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে ইফতারসামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে সংগঠনটির ইফতার যাবে ফিলিস্তিনিদের কাছেও।

মাসব্যাপী এ আয়োজন চলবে মাস্তুল মেহমানখানায়। রোজাদারদের সম্মানে এ কাজটি তিন ভাগে করা হয়েছে। এর মধ্যে হাজারীবাগ বারইখালিতে মাস্তুল মেহমানখানায় প্রতিদিন হাজারেরও বেশি রোজাদার ইফতার করেন। যানজটে আটকা রোজাদারদের জন্যও রয়েছে বিনামূল্যের ইফতার।

এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলার এতিমখানা, মাদরাসা ও দরিদ্র পরিবারকে ৫০ হাজার প্যাকেট ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে জাকাতের মাধ্যমে এক হাজার দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তোলা হবে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, রোজাদারদের ইফতার ও সেহরি করানো একটি বিশেষ আমল; যা অনেক সওয়াবের কাজ। এ উদ্যোগের মাধ্যমে সমাজের সব নিম্ন-মধ্যবিত্ত ও গাজাবাসীদের রমজানকে আনন্দময় করে তুলতে চাই আমরা। পবিত্র এই রমজানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাই।

মাস্তুল ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক বলেন, মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রম রয়েছে। এর মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদরাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম। এছাড়া কয়েক জেলায় হাজারেরও অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা পূরণ করছে। এমনকি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলছে মাস্তুল ফাউন্ডেশন।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি