হোম > রাজধানী

এএফএমসিতে ন্যাশনাল মেডি কার্নিভালের দ্বিতীয় আসর

স্টাফ রিপোর্টার

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে ন্যাশনাল মেডি কার্নিভালের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা সেনানিবাসস্থল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রায় ৩৫টির অধিক স্বনামধন্য মেডিকেল কলেজের চার শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডা. মেহজাবীন হক, ডা. লিয়াকত হোসেন, প্রফেসর ডা. লুৎফুল আজিজ, প্রফেসর ডা. ফারহানা দেওয়ান, মেজর জেনারেল (অব.) লিজা চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) দীপক কুমার পাল চৌধুরী প্রমুখ ৷

এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে ছিল ডক্টরস' ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং, এনাটমিক্যাল ড্রইং, মেডিকেল ডায়াগনোসিস, ডিটেক্টিভ ডক্টর, রাইট ইট রাইট এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা।

এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে ছিল ফটোগ্রাফি এক্সিবিশন এবং এএফএমসি আর্ট ক্লাবের পক্ষ থেকে ছিল আর্ট এক্সিবিশন।

এছাড়াও এএফএমসি ল্যাংগুয়েজ এন্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আর্টিস্ট।

সর্বশেষে দর্শকদের জন্য এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বিএসপি, এফসিপিএস এর সার্বিক সহযোগিতায় শিক্ষক এবং শিক্ষার্থীগণের ঐকান্তিক পরিশ্রমে তারুণ্যের জয়ধ্বনি-২০২৫-কে প্রতিপাদ্য রেখে এই অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত