হোম > রাজধানী

৫ ওয়াক্ত নামাজ পড়ায় কিশোরদের সাইকেল উপহার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাসে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাইকেল বিতরণ করেন প্রতিমন্ত্রী। মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই কর্মসূচির আওতায় মোট ৩১৭ জন কিশোর এই সাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ঘোষণা দিয়েছিলাম, আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী যে শিশুরা পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের উৎসাহিত করতে আমি সাইকেল উপহার দেব। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক।

আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন এই নামাজের অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে, সে জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর হবে জানিয়ে আমিনুল হক বলেন, ‘এবার ৬টি মসজিদে এই আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছর এই এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এই কার্যক্রম চালু করার চেষ্টা করব।’

সাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, খতিব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা

ধানমন্ডির বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্ট্রিট ফুডসহ সব ধরনের রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরতসহ সাত দাবি গ্রাহক ফোরামের

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ

উন্নয়ন প্রকল্প বিশ্বব্যাংকের, চাঁদা দিতে হয় স্থানীয় বাসিন্দাদের