হোম > রাজধানী

কোরআনের শিক্ষা ছাড়া নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি হয় না: মাওলানা আবদুল হালিম

স্টাফ রিপোর্টার

আল-কোরআন ওহিভিত্তিক শিক্ষার প্রধান ভিত্তি। কোরআনের শিক্ষা ছাড়া সৎ ও নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তা'লীমুল কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।

বুধবার রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার অডিটোরিয়ামে বাছাইকৃত পুরুষ ও নারী মুয়াল্লিমদের নিয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট কোর্সে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, তা'লীমুল কোরআন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো কোরআনের শিক্ষায় সব মানুষকে উজ্জীবিত করা। মুয়াল্লিমদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রতিটি গ্রাম, মহল্লা ও মসজিদে কোরআন শিক্ষার কার্যক্রম ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দ্বীনের দাওয়াত ও কোরআনের কথা বলতে গিয়ে বাধার পরিবর্তে হাদিয়া পাওয়াই যদি লক্ষ্য হয়, তাহলে তা শিরকের বিরুদ্ধে তাওহিদের প্রকৃত দাওয়াত হতে পারে না। আদম (আ.) থেকে মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবীর দ্বীন ছিল একই। তারা দাওয়াতের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের শ্রেষ্ঠ হাতিয়ার আল-কোরআন।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি বিভিন্ন বিষয়ে মতভেদকে কেন্দ্র করে ফতোয়া দেন, যা উম্মাহর ক্ষতি করে এবং মানুষকে বিভ্রান্ত করে। দ্বীনি ইলম বা ওহিভিত্তিক জ্ঞান বোঝা ও অনুধাবন করা আল্লাহর দেওয়া তাওফিকের বিষয়।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রোগ্রাম অফিসার মাওলানা শরিয়ত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান শিক্ষক মাওলানা আবদুর রহিম, কেন্দ্রীয় শিক্ষক মাওলানা বোরহান উদ্দিন ও জাকির হোসাইন, কেন্দ্রীয় প্যানেল শিক্ষক মাওলানা জাকারিয়া এবং আদর্শ মক্তব প্রকল্পের ইনচার্জ মাওলানা নূরুল আওয়াল।

ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক সফটওয়্যার সিম্পোজিয়াম ৫ ডিসেম্বর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

২৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরাণীগঞ্জে

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

বনশ্রীতে পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়