হোম > রাজধানী

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

আমার দেশ অনলাইন

পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, ফুটপাত বা অন্য কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে।

সোমবার সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি আরো বলেন, নগরী পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। যারা ময়লা অপসারণের টেন্ডার নিয়েছেন, তারা নির্ধারিত টাকা অর্থাৎ ১০০ টাকার বেশি নিলে তাদের টেন্ডার বাতিল করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

ঢাকা ওয়াসার এমডি আব্দুল সালামকে অপসারণ