হোম > রাজধানী

বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার

ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করা হয়েছে।

বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহনে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহনে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আর ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনাকালে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮