হোম > রাজধানী

চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাতরা হলো—বিপ্লব খান, ফারিন তানহা তোফা, সম্পা আক্তার, শাহ মোহাম্মদ জোবায়ের অভিক, আল-মাসুদ, মনিকা আক্তার ও আবু সুফিয়ান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ফেসবুক, ইমো ও টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। ভুক্তভোগীরা সম্মানের ভয়ে মামলা না করায় চক্রটি দিনদিন আরো সক্রিয় হয়ে উঠেছিল।

অভিযানের সময় আসামিদের কাছ থেকে ভুক্তভোগীদের একটি রেডমি মোবাইল এবং অপরাধে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত