হোম > রাজধানী

সেনাবাহিনীর হাতে এজাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এবং হত্যা, চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি এজাজ ওরফে হেজাজকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকায় প্রভাব বিস্তার করতেন এজাজ। তিনি দীর্ঘদিন কারা ভোগের পরে গত বছরের ১৫ আগস্ট জামিনে বের হন। এরপর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অপহরণ করছেন তিনি।

কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি ও কোপানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এজাজ ওই হামলার প্রধান হামলাকারী।

এজাজের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণ ঘটনায় ১২ থেকে ১৫টি মামলা রয়েছে। এলাকাবাসী জানা যায়, ঢাকার বিভিন্ন জায়গায় তার প্রায় ১২০ থেকে ১৫০ সদস্যের বিভিন্ন সন্ত্রাসী সদস্য ও অনুসারী রয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি