হোম > রাজধানী

বিড়াল ধরতে গিয়ে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

ঢাকা মেডিকেল

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকায় ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আদিব বগুড়ার শেরপুর উপজেলার আমিনুল ইসলামের ছেলে। যাত্রাবাড়ীর মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে তার পরিবার ভাড়া থাকতো।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান জানান, সন্ধ্যার দিকে আদিব পোষা বিড়াল ধরতে দশতলা বাসার ছাদে যায়। সেখান থেকে অসাবধানতা বসত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকরা জানান আদিব বেঁচে নেই। আদিব শামসুল হক স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা যাত্রাবাড়ী থানায় গেছেন।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২