হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত, অজ্ঞাত ২০ জনের হামলা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের অতর্কিত ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

আহত দুই ছাত্র হলো, নিয়াজ আহমেদ (১৬), যে শনিরআখড়া এ.কে. স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র, এবং আনাস আহমেদ (১৪), ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে।

আহত আনাস আহমেদ জানান, শুক্রবার বিকেলে দুই বন্ধু মিলে ঘুরতে ও ছবি তুলতে ওপদা কল্যাণীয় বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখান থেকে বের হওয়ার পরই ১ নং গলি-এর সামনে স্থানীয় অজ্ঞাত ১৫-২০ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। ​হামলার এক পর্যায়ে নিয়াজের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়, এতে সে গুরুতর আহত হয়। আনাসও এই ঘটনায় মাথায় সামান্য আঘাত পান। আহত আনাস নিজেই নিয়াজকে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। আনাস আরও জানান যে, সেখানে তারা আরও দু'জনকে মারধর করতে দেখেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

আহত নিয়াজ আহমেদের বাসা যাত্রাবাড়ীর খন্দকার রোডে, তার বাবার নাম মো. বিপ্লব। অপর আহত আনাস আহমেদের বাসা যাত্রাবাড়ীর ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে, তার বাবার নাম তসলিম আহমেদ।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২