হোম > রাজধানী

অধ্যাদেশের মাধ্যমে ক্ষতিপূরণসহ বন্ধ গণমাধ্যম চালুর দাবি

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদ শাসন নির্বিঘ্ন করতে ৬৭ জন সাংবাদিকসহ দেশপ্রেমীকদের হত্যা গুমের বিচার করতে হবে। এই সকল শহীদ পরিবারের বাসস্থান, মাসিক ভাতা দিতে হবে। আহতদের রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা নিশ্চিত এবং বন্ধ গণমাধ্যম অধ্যাদেশ এর মাধ্যমে ক্ষতিপূরণসহ চালু করার দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন (বিআরজেএ)। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন (বিআরজেএ) চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশির দশকের ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আবুল কাসেম চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রেখে আধিপত্যবাদ বিরোধী উন্নয়নের ধারা শুরু করেন। ২০২৪’র ফ্যাসিবাদের পরাজয়ের পর রাষ্ট্র ও জনগণ তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের যোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, সকল সাংবাদিক আর রাজনৈতিক নেতাকর্মী ফ্যাসিবাদ রক্ষায় দায়ের কৃত মামলা প্রত্যাহার এবং সকল কমিশন যাদের জন্যে নিয়মকানুন করবে তাদের মতামত গ্রহণ করতে হবে। গত ৪ আগস্ট ২০২৪ বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সভা শেষে বিশেষ বাহিনীর গুলিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন (বিআরজেএ)’র চেয়ারম্যানসহ যারা আহত হয় তাদের সুচিকিৎসা করা।

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন গুলোর সাথে পরামর্শ করা। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় ফ্যাসিবাদের দোসর মুক্তির দাবি করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ নেশন এর সাবেক সম্পাদক, মোস্তফা কামাল মজুমদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আমার দেশ এর চিফ রিপোর্টার বাছির জামাল।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন এর অতিরিক্ত বার্তা সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান নির্বাহী সদস্য মো. মোদাব্বের হোসেন, সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবুল কালাম, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান মো. সাজেদুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইমারন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মানিক, ইশরাক ইয়াসীন প্রমুখ।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি