হোম > রাজধানী

বনানীতে নারী পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রাস্তা পারাপারের সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। এ দুর্ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরও এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সকাল ৮টা থেকে অবরোধ করে রেখেছেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সাথে কথা বলছি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। ট্রাফিক গুলশান বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টে আরো বলা হয়েছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি ইউটার্নের প্রবেশ ও বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি