রাজধানীর পল্লবী থানা এলাকার প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের নাম রাজন সরদার (২৫) ও ফয়সালুর রহমান ওরফে ফয়সাল।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় পল্লবী থানার সেকশন-১১, ব্লক সি, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো কয়েকজন লোক। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
আটককৃত রাজনের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর ও একটি খেলনা পিস্তল এবং ফয়সালের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।