হোম > রাজধানী

রাজধানীতে মাদক পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করে আহত করার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি পিস্তল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) এবং সোলায়মান হোসেন চৌধুরী (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে ওয়ারী থানাধীন স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালাচ্ছিল। এ সময় ৩/৪ জন দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা করা হয়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ওয়ারী থানা পুলিশ দুষ্কৃতকারীদের ধাওয়া করলে তারা পালানোর পথে একটি রিভলবার ফেলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) পৃথক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মোট ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসা, ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ওয়ারী থানায় পৃথক দুইটি মামলা হয়েছে এবং আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় খাতভিত্তিক কর্মকৌশল চান উদ্যোক্তারা

ডামের ডিআইসির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নজরুলের চেতনায় মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান

ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১১৯ মামলা

আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি