হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই কাতারগামী প্রবাসীসহ তিন যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাতারগামী প্রবাসী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০) এবং তাদের স্বজন মো. বশির (৩৩)। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। অন্যদিকে, নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মন্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতারের ফ্লাইট ছিল। এ উপলক্ষে সকালে তারা শনিরআখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনের বাসা থেকে একটি অটোরিকশায় করে মূল সড়কে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে সঙ্গে ছিলেন মো. বশির।

আহত বশিরের স্ত্রী জানান, রিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করলে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে অটোচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, লক্ষ্য আরো ৭১৪টিতে

কাঁঠালবাগানে আগুনের ঘটনায় ৪ জনের মৃত্যু

ভূমিহীনদের খাসজমির অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমজাদ হোসেনকে স্মরণ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর রমনা ও কারওয়ান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০

এখনই সতর্ক না হলে আ.লীগ নতুন রক্ষীবাহিনী গড়ে গুপ্তহত্যা শুরু করবে: জেডিপি আহ্বায়ক

নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

দ্বিতীয় দিনে ৫ হাজার ফারেগের মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু