হোম > রাজধানী

শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তি আমিন মোহাম্মদ এগ্রোতে

আতিকুর রহমান নগরী

শহরের অবিরাম ব্যস্ততার মাঝে একটু স্বস্তি খুজে পেতে অনেকেই ছুটে চলে প্রকৃতির দিকে। সেই চাহিদাকে আরো কাছে এনে দিল আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ এগ্রো লিমিটেড। যেখানে গড়ে ওঠেছে নিরিবিলি স্বস্তিময় এক প্রাকৃতিক পিকনিক স্পট। সবুজে ঘেড়া পরিবেশ, পুকুর পাড়ের শীতল হাওয়া আর নিরবতার মাঝে প্রকৃতির সঙ্গে কাটানো কিছুক্ষণ যেন হয়ে ওঠে পুরো দিনের সেরা মূহুর্ত।

পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে সময় কাঠাতে পারবেন সম্পূর্ন নিশ্চিন্তে। প্রসস্ত খোলা যায়গা, পরিছন্ন পরিবেশ আর প্রকৃতির মায়াবিহ সৌর্ন্দয্য মিলিয়ে এটি শহরবাসীর আরাম ও বিনোদনের নতুন ঠিকানা।

এখানে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর কিডস জোন। তাছাড়া রয়েছে প্যাটিং জ্যু অর্থাৎ ভেড়া, গরুর বাছুর, হাঁস-মুরগির বাচ্চাদের নিজ হাতে খাওয়ানের সুযোগ। রয়েছে ক্যামেল অবজারভেশন ডেক অর্থাৎ ক্যামেল বা উট গুলোকে নিরাপদ দূরত্বে থেকে ফিডিং বা খাবার দেবার সুযোগ। বড়দের জন্য রয়েছে কায়কিং, নৌকা ভ্রমন এবং ওয়াটার সাইক্লিং ব্যবস্থা। পুকুর পাড়ে রয়েছে হ্যামক কিংবা ঝুলন্ত বিছানার ব্যবস্থা। যেখান থেকে এগ্রোর সতেজ বাতাস ও সুন্দর্য উপভোগ করার সুযোগ।

আমিন মোহাম্মদ এগ্রো মুলত ডেইরি, বুল ফ‍্যাটেনিং, ফিশারিজ, প্লোট্রি ব্যবসার পাশাপাশি ফরমালিন মুক্ত ফল-ফলাদি ও সবজি উৎপাদন করে থাকেন। এই এগ্রো ফার্মের মধ্যেই সল্প সময়ের ভ্রমন প্রেমিদের জন্য সাজিয়েছে দৃষ্টিনন্দন পিকনিক স্পট। তাদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি কয়েকটি প্যাকেজ সাজিয়েছেন।

এছাড়া আমিন মোহাম্মদ এগ্রো ফার্মটিতে করপোরেট প্রতিষ্ঠানের সেমিনার কিংবা অফিসিয়াল প্রোগ্রাম আয়োজনের সুযোগ রয়েছে। রয়েছে খেলা-ধুলার ইভেন্ট আয়োজনসহ জন্মদিন ও গায়ে হলুদের অনুষ্ঠান করার সুবর্ণ সুযোগ।

মিরপুর-বেরিবাধ রোডে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার দিয়ে ডানে খানিকটা গেলেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধ্যায় আমিন মোহাম্মদ এগ্রোর অবস্থান।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ