হোম > রাজধানী

রাজধানীতে নতুন দুই পুলিশ ফাঁড়ির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

সিদ্ধেশ্বরী এবং কাকরাইল ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে এ দুটি নতুন ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ফাঁড়ি ভবনের ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এই নতুন দুটি ফাঁড়ি ভবন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব