হোম > রাজধানী

মিরপুরে বিহারি ক্যাম্পে মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবক

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশী এলাকায় বিহারি ক্যাম্পে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সাগর ওই এলাকার এক দোকানের কর্মচারী।

পল্লবী কালশী রোডের ই- ব্লক, বিহারি ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে সাগর। তার বোন রেশমা আক্তার জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে বাসায় ফিরার পথে তিনি বোনের বাসায় সামনে মাদক কারবারিদের বেচাকেনা দেখতে পান। এসব নিয়ে প্রতিবাদ করায়, জনি নামের এক মাদক কারবারি তাকে পেটে ছুরিকাঘাত করে আহত করে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, আহত সাগর জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কারওয়ান বাজারে চাঁদাবাজদের হামলায় ৫ ব্যবসায়ী রক্তাক্ত, আহত

চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিএমপির উচ্ছেদ অভিযানে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা, ৫১ জনকে কারাদণ্ড

রাজধানীর ফুটপাতে ব্যবসা করা যাবে না: ডিএনসিসি প্রশাসক

সিআইডির অভিযানে ব্ল্যাকমেইলার মেরিন ইঞ্জিনিয়ার ও ভুয়া পুলিশ গ্রেপ্তার

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেপ্তার ২

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক