হোম > রাজধানী

সাংবাদিকতার বেসিক কোর্স শুরু করলো ইউনিক লার্নিং সেন্টার

আতিকুর রহমান নগরী

সাংবাদিকতার বেসিক কোর্স শুরু করলো ইউনিক লার্নিং সেন্টার । শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে।

আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শিক্ষা পেশাজীবী ও সিভিল সোসাইটি বিভাগের দায়িত্বশীলা উম্মে নওরীন, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল ও অপরাজিতা বিডির সম্পাদিকা আঁখি ফেরদৌসী।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ দৈনিক আমার দেশের লাবিন রহমান, এশিয়ান টিভির জাবালুন নূর, মানারাত ইউনিভার্সিটির রেহানা সুলতানা ও কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে শক্তিশালী করতে এবং একটি পেশাদার ও পরিশুদ্ধ সাংবাদিক সমাজ গঠনে এই আয়োজন।

বাংলাদেশে সাংবাদিকতা এখনও দেশ ও মানুষের চেতনা উন্মেষের ক্ষেত্রে কাঙ্খিত ভূমিকা রাখতে পারছে না। যোগ্য সংবাদকর্মীর অভাব এবং মানসম্মত প্রশিক্ষণের অপ্রতুলতা এর অন্যতম কারণ। এই শূন্যতা পূরণের দৃঢ় প্রত্যয় নিয়েই ইউনিক লার্নিং সেন্টারের এই পথচলা ।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত