হোম > রাজধানী

উত্তরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭

স্টাফ রিপোর্টার

ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ১৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

থানা সূত্রে জানা যায়, অভিযানটি উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন পয়েন্টে একযোগে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি থেকে শুরু করে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সদস্যরাও রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন শেখ মনিরুল ইসলাম (৬২), আবুল কালাম (২৭), রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মাহাবুব (৪৬), শাকিল (২৩), শরীফুল ইসলাম (৫২), রাকিব (২০), মমিন (২৩), জুয়েল (৩৭), সাকিব (২৯), হাসিব খান (৩২) এবং জাহিদ হাসান (২৩)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ পুড়িয়া হেরোইন এবং এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের সকলকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, এলাকার সাধারণ মানুষের জীবনযাপনকে নিরাপদ করতে এবং অপরাধপ্রবণতা দমনে এ ধরনের লক্ষণভিত্তিক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ