হোম > রাজধানী

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরা এলাকায় ইনসোল নামীয় জুতার দোকানের সামনে রাস্তার ওপর সাঁড়াশি অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ কক্সবাজার থেকে ঢাকাগামী একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, রমনা সার্কেলের একটি টিম রামপুরা এলাকায় ইনসোল নামীয় জুতার দোকানের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ আব্দুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬)-এর আওতায় রমনা সার্কেলের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাজিউর রহমান।

রাজধানীতে দুই বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

আল্লামা শফী ও বাবুনগরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক