হোম > রাজধানী

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ ছাড়া এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন