হোম > রাজধানী

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি পাজেরো জিপের ধাক্কায় মোটরসাইকেলারোহী দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে স্কলাস্টিকা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। নিহত মোবারক গাজীপুর সদর উপজেলার শফিকুল ইসলামের ছেলে এবং ফরিদুল গাইবান্ধা সদর উপজেলার মোহাম্মদ শহিদুল ইসলাম সরদারের ছেলে। পেশায় তারা দুজনেই নির্মাণশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক মোটরসাইকেলে করে বিমানবন্দর এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি পাজেরো জিপ তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ঘাতক পাজেরো জিপটি দ্রুত পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জিপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ

মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

ছাত্রদলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

আইইবি নির্বাচনে বিশৃঙ্খলা ও অনিয়মের পাল্টাপাল্টি অভিযোগ

চানখাঁরপুলে হাসপাতালের ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতকের মৃত্যু