হোম > রাজধানী

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম এ কে এম কৌশিক আহমেদ নয়ন (৪৬)।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে খিলগাঁও নাগধার পাড় সামিরা ফিলিং স্টেশনের সামনে ডেমরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি শহীদুল্লাহ কবির বলেন, নয়ন নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে চাকরি করতেন। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। ঈদ উপলক্ষ্যে পরিবারকে আগেই গ্রামের বাড়ি নাটোরে পাঠিয়ে দেন।

তিনি জানান, 'বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ঈদ করতে গ্রামের বাড়ি নাটোরে যাচ্ছিলেন'।

খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ সেখান থেকে তাঁর লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

খিলগাঁও থানার এসআই মো. রেজাউল করিম বলেন, দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীরএ কে এম কৌশিক আহমেদ নয়ন ঘটনাস্থলেই মারা যায়। মৃত কৌশিক আহমেদ নয়নের গ্রামের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানার নুরপুর মালঞ্চি গ্রামে। তার বাবার নাম মৃত সাজেদুর রহমান।

এমএস

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার