হোম > রাজধানী

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের দুই সহযোগী আটক

স্টাফ রিপোর্টার

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের দুই সহযোগীকে গণধোলাই দিয়ে ডিবি পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মগবাজারের স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিঅ্যান্ডটি এলাকায় সুব্রত বাইনের দুই সহযোগী বাপ্পী ও বিপুসহ ৪টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এসময় একজন সাধারণ মানুষকে চড় মারে ও মারধর করে। এসময় বাপ্পী ও বিপু অস্ত্র দেখিয়ে উপস্থিত জনতাকে হুমকি দেয়। জনতা তখন তাদের গণধোলাই দিয়ে ডিবি পুলিশের হাতে তুলে দেয়।

বাপ্পী ও বিপুকে গণধোলাইয়ের একটি ভিডিও দৈনিক আমার দেশ-এর হাতে এসেছে। ওই ভিডিওতে দেখা যায়, গণধোলাইয়ে আহত বিপুর গায়ের পোশাক ছিঁড়ে ফেলছে উত্তেজিত জনতা। তার পাশে পাহাড়ায় রয়েছে কয়েকজন পুলিশ।

এ বিষয়ে ডিবি পুলিশের ওয়ারী জোনের এডিসি আমার দেশকে বলেন, তাৎক্ষনিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে তাদেরকে উদ্ধার করে পুলিশ। গণধোলাইয়ে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২