হোম > রাজধানী

জবি শিক্ষার্থী হত্যায় বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, একদিনের শোক ঘোষণা

প্রতিনিধি, জবি

টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান।

সোমবার সকাল ১১টার দিকে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ অক্টোবর শোকদিবস পালন করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস চলবে, তবে পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার টিউশনির বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জুবায়েদ কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত