হোম > রাজধানী

শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আতিকুর রহমান নগরী

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে যাওয়ার পথে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। শাহবাগের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ