হোম > রাজধানী

জন্মাষ্টমী উপলক্ষে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

আতিকুর রহমান নগরী

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে যানবাহন চালক ও যাত্রীদেরকে আগামী (১৬ আগস্ট ২০২৫) শনিবার বেশকিছু সড়ক এড়িয়ে চলাচল অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ আগস্ট ২০২৫ শনিবার ঢাকার বেশকিছু সড়ক বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকা পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট ২০২৫ শনিবার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রার রুট নিম্নরূপ:

শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রার রুট: শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির⇔পলাশী বাজার ⇔জগন্নাথ হল⇔কেন্দ্রীয় শহীদ মিনার⇔দোয়েল চত্বর⇔হাইকোর্ট ⇔বঙ্গবাজার⇔ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন⇔গোলাপশাহ মাজার⇔ গুলিস্থান মোড় ⇔নবাবপুর রোড⇔রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক ।

এমতাবস্থায়, ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে আগামী ১৬ আগস্ট ২০২৫ শনিবার বর্ণিত সড়কসমূহ বিকাল ০৩:০০ ঘটিকা হতে ০৫:০০ ঘটিকা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়:

১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণেচ্ছুদদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, সাহ্য পদার্থ, চুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা যেনে চলার জন্য অনুরোধ করা হলো।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদেরকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক