হোম > রাজধানী

কোরআন অবমাননাকারীর মৃত্যুদণ্ড দাবি কওমি শিক্ষার্থীদের

প্রতিনিধি, ঢাবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার সোহাগ হোসেন কর্তৃক পবিত্র কুরআন ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখা।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, কুরআন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক প্রাণ; এ পবিত্র কিতাবকে অবমাননা মানে গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত করা। তারা বলেন, “এ ধরনের ঘৃণ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দেশজুড়ে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই দ্রুত ও ন্যায়সংগত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।”

বক্তারা আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের বিচারের মাধ্যমে কোরআনের মর্যাদা রক্ষা করতে হবে। তারা সতর্ক করে বলেন, “যদি সুবিধাবাদী মনোভাবে কেউ দোষীদের ছেড়ে দেয় বা বিচারে বিলম্ব ঘটায়, তবে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।”

সমাবেশে অংশগ্রহণকারীরা কোরআনের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মুসলিম সমাজের ঐক্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিজবুল্লাহ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আল মাহিন ও মানসুরুল করিম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে সংযম ও আইন-শৃঙ্খলা মেনে প্রতিবাদের আহ্বান জানান।

মোড়ে মোড়ে ‘অদৃশ্য পুলিশ’, এআই ক্যামেরায় ছয় শতাধিক মামলা

দরবারে বিশৃঙ্খলার খবর বিভ্রান্তিকর, ব্যাখ্যা দিল আনসার-ভিডিপি সদর দপ্তর

বিক্রি হলো ‘সুলতান ভাই’, অপেক্ষায় ‘কাশ্মীরি সুলতান’

পশুর হাটে কঠোর নজরদারি: র‌্যাব মহাপরিচালক

তামাক কোম্পানির প্রচারণা ও প্রলোভন বন্ধে কঠোর আইনি পদক্ষেপ জরুরি

অবৈধ চাকরিচ্যুতির প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি

মাঠভর্তি পশু দর্শনার্থীও বিপুল, তবে বেচাকেনার খাতা শূন্য

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

দৌলতপুরের ‘ফাটাকেষ্ট’র দাম ৩ লাখ

রামিসা হত্যা জাতির জন্য জাতীয় লজ্জা: তথ্যমন্ত্রী